ভিভো এস১ নিউ ফোনে লাকি অফার

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:২৭  
প্রি-বুকিংয়ের পর বাজারে এলো ভিভোর এস সিরিজের নতুন ফোন ‘এস১ নিউ’। চার জিবি র‌্যামসমৃদ্ধ স্মার্টফোনটির মূল্য ২৫ হাজার ৯৯০ টাকা। এটি ভিভো এস১ এর চেয়ে তিন হাজার টাকা কম। এরওপর ভিভো ‘এস১ নিউ’ ফোনের সঙ্গে একটি ব্লুটুথ হেডফোন বা একটি এস১ ৪ জিবি স্মার্টফোন অথবা একটি পাওয়ার ব্যাংক পাবেন ক্রেতার। ভিভো ব্রান্ডের যেকোন বিক্রয়কেন্দ্র থেকে কেনা এই ফোনের সঙ্গে ঘোষিত লাকি ড্র অফারটি চলবে আজ থেকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এ বিষয়ে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডিউক বলেন, গ্রাহকের সাধ ও সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো ফোনটি বাজারে উন্মুক্ত করার ব্যাপারে ভিভো সবসময়ই আগ্রহী। এস১ ফোনের চেয়ে এস১ নিউ ফোনের দাম প্রায় তিন হাজার টাকা কম। এর মাধ্যমে ফোন কেনায় ক্রেতাদের পছন্দের আওতা আরেক ধাপ বাড়লো